ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নানাকে বিয়ে করতে স্বামীকে তালাক, অনশনে বসলেন তরুণী

ads

নানাকে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এক তরুণী। চাঞ্চল্যকর এ ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের। এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় লোকজন জানান, সভারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের ২২ বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই।


অনশনকারী তরুণীর দাবি, বছর খানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন।

ads
ads
ads

Our Facebook Page